বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা

রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী (শহর) প্রতিনিধি

রাজশাহী বিশ^বিদ্যালয় ও ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে জরুরি স্বাস্থ্যসেবা, ওষুধ, মাস্ক ও খাবার পানি প্রদানসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। রাজশাহী বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে ৮টি বুথ স্থাপন করে শিক্ষার্থীদের এসব সেবা প্রদান করা হচ্ছে।

সোমবার (৪ অক্টোবর) সকালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের দৌহিত্র বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

পরিদর্শন শেষে ডা. আনিকা ফারিহা জামান অর্ণা সাংবাদিকদের জানান, রাজশাহী ও ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ১ অক্টোবর থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। রাবি ক্যাম্পাসের জুবেরী মাঠ, সিনেট ভবন, টুকিটাকি চত্বর, রাবি মেডিকেল সেন্টার, স্টেডিয়াম, চারুকলা সংলগ্ন ইত্যাদি স্থানে বুথ স্থাপন করা হয়েছে। বুথ থেকে ছাত্র ছাত্রীদের জন্য জরুরী ঔষধ, মাস্ক , খাবার পানি বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের প্রয়োজনী তথ্য প্রদান সহ সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। যতদিন বিশ^বিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, ততদিন আমাদের এই স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু থাকবে।

উল্লেখ্য, ৪ থেকে ৬ অক্টোবর রাজশাহী বিশ^বিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে এবার প্রথমবারের মতো ঢাকা বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সাতটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। ১ ও ২ অক্টোবর ঢাকা বিশ^বিদ্যালয়ের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা রাবিতেও অনুষ্ঠিত হয়। আগামী ৯, ২২ ও ২৩ অক্টোবর ঢাবির ভর্তি পরীক্ষা রাজশাহীতেও অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com