বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ছিনতাইকারীর কবলে কুবি শিক্ষার্থী

ছিনতাইকারীর কবলে কুবি শিক্ষার্থী

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসের ভেতরে ছিনতাকারীর কবলে পড়েছেন ছাত্রলীগকর্মী ও বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী সালমান চৌধুরী। রোববার (৩ অক্টোবর) সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।

ঘটনার পর ছাত্রলীগকর্মী সালমান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের প্রায় জনা বিশেক কর্মীকে নিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সামাজিক বনায়ন ও বিশ্ববিদ্যালয়ের পেছন অংশের স্বপ্নচূড়ার রোডে ছিনতাইকারীদের ধরতে চেষ্টা চালান। তবে সেই ছিনতাইকারীকে সালমান ও তার সহযোগীরা খুঁজে পাননি।

এ বিষয়ে সালমান চৌধুরী বলেন, ক্যাম্পাসের পেছন অংশ থেকে ছিনতাইকারীরা আমার মোবাইল ও টাকা পয়সা নেওয়ার চেষ্টা করে। তবে ছিনতাইকারীরা ছিনতাই করতে পারেনি। আমার চশমা ভেঙ্গে গেছে।

তিনি আরও বলেন, আমি এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ দেয়ার বিষয়ে সিনিয়রদের সাথে কথা বলবো।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, নিজ বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষার্থীরা ছিনতাইয়ের শিকার হয় এটা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।

তবে, ঘটনার পর হল থেকে শিক্ষার্থী নিয়ে টহল দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু সে একজন শিক্ষার্থী তার নিজ ক্যাম্পাসে ছিনতাইয়ের কবলে পড়েছিল তাই বন্ধুরা হয়তো ছিনতাইকারীকে ধরতে এগিয়ে গিয়েছিল।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ‘কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, ঘটনার ব্যাপারে আমি এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমি যথাযথ ব্যবস্হা গ্রহণ করব।’

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টি থেকে শুরু করে খেলার মাঠ সংলগ্ন পাহাড়ি এলাকা ঘুরে শহীদ মিনার পর্যন্ত বিশাল অংশে নিরাপত্তা প্রাচীর নেই। ফলে, এ নিয়ে বেশ কয়েকবার ক্যাম্পাসের ভেতরেই বহিরাগত ছিনতাইকারীদের কবলে পড়তে হয়েছে শিক্ষার্থীদের। তাদের অস্ত্রের আঘাতে শিক্ষার্থী আহতের ঘটনাও ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com