হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় অবৈধ ভাবে সরকারী জায়গা দখল করে রাখার দায়ে পাঁচ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার ৩ই অক্টোবর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের টি-রোড বটতলা হতে নৌকার ঘাট পর্যন্ত রাস্তার দুইপাশে সরকারী জায়গা অবৈধভাবে দখল করে কাঠের গুড়ি, তেলের ড্রাম ও সিমেন্টের খুটিসহ যাবতীয় মালামাল রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ জন ব্যবসায়ীকে নগদ ২৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অর্থদণ্ড প্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, আদর্শ করাত-কলের মালিক আব্দুল ছাত্তার, জনি ট্রেডার্সের দুলাল হোসেন, রিয়াদ এন্টারপ্রাইজের আজহারুল ইসলাম, কর্মকার ট্রেডার্সের শ্যামল চন্দ্র কর্মকার ও মের্সাস আনোয়ারা করাত কলের মোঃ ছানোয়ার হোসেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনি।
এ সময় গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু সহ ভূঞাপুর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনি গণমাধ্যম কে জানান, সরকারী জায়গা অবৈধ দখলদার মুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply