শেরপুর প্রতিনিধিঃ-
শেরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরীর সভাপতিত্বে ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য,মতবিনিময় সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল সার্কেল ও থানার অফিসার ইনচার্জদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্তক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ, জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) মোঃ রেজাউল হক, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুশফিকুর রহমান, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, শহর পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূঁইয়া, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানা ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply