বিশ্বের সর্ববৃহৎ সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের অন্তর্গত লায়ন্স জেলা ৩১৫এ১, বাংলাদেশ এর লায়ন্স ক্লাব অফ ঢাকা পলাশবাড়ী, লায়ন্স ক্লাব অফ লক্ষ্মীপুর ও লিও জেলা ৩১৫এ১, বাংলাদেশ এর লিও ক্লাব অফ ঢাকা পলাশবাড়ী এর সেবা কার্যক্রম জামিয়া ইসলামিয়া সুমন মন্ডল এতিমখানা ও বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। উক্ত সেবা কার্যক্রম থেকে ৮০০জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ , ১২০ জন মানুষের মধ্যে শাড়ী-কাপড় বিতরন, তাদের সাবলম্বী হবার জন্য ৩ টি সেলাই মেশিন ,বিদ্যালয়ের ২০০ শিক্ষাথীদের মধ্যে খাবার বিতরণ, মাদকাসক্ত ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা, ১৫০ জনের মধ্যে বৃক্ষ বিতরণ, ০৫ টি বৃক্ষ রোপন, রাস্তা পরিষ্কার করা, মানবিক প্রচেষ্টা মূলক কাজ, পরিবেশ সুরক্ষা, বিনা মূল্যে দুস্থ ও অসহায় রোগিদের ফ্রী ডাক্তারের পরামর্শ সেবা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ, ফ্রী চক্ষু সেবা ও ঔষধ সরবরাহ, ফ্রী গাইনী ও মেডিসিন বিশেষজ্ঞ পরামর্শ এবং ঔষধ সরবরাহ, ফ্রী রক্ত ও ডাইবেটিস পরীক্ষা করা হয়। পূর্ব ডেন্ডাবর এলাকার ১০০০ জনগন উক্ত সেবা কার্যক্রম থেকে স্বাস্থ্য সেবা গ্রহণ করেন। সেবা কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উদ্ভোধন করেন লায়ন্স জেলা ৩১৫এ১ এর ডিস্ট্রিক গভর্নর লায়ন আর্টিটেক নিখিল চন্দ্র গুহ এমজেএফ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদ্য বিদায়ী ডিস্ট্রিক গভর্নর লায়ন নজরুল ইসলাম শিকদার পিএমজেএফ, সম্মানিত অতিথি হিসাবে ছিলেন ১ম ডিস্ট্রিক গভর্নর ও অক্টোবর সেবা অনুষ্ঠান-২০২১ এর চেয়ারম্যান লায়ন প্রকৌশলী মোস্তফা কামাল পিএমজেএফ, ২য় ডিস্ট্রিক গভর্নর লায়ন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন ও জেলার অন্যান্য লায়ন লিডারবৃন্দ। উক্ত অনুষ্ঠানের স্বাগতম বক্তব্য রাখেন লায়ন জেলার অন্যতম সিনিয়র নেতা ও লায়ন্স ক্লাব অফ ঢাকা পলাশবাড়ীর ডাইরেক্টর লায়ন ডাঃ আসাদুল্লাহ আহমেদ পিএমজেএফ ও লায়ন মোঃ রেফাতুল্লাহ ,উক্ত সেবা কার্যক্রমের শুরু ঘোষনা করেন লায়ন্স জেলা ৩১৫এ১ এর জেলা জিএমটি ফ্যামিলি এন্ড ওম্যান স্পেশালিষ্ট ও উক্ত ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি লায়ন ডাঃ দিলকুশা আহমেদ। লায়ন্স ক্লাব অফ ঢাকা পলাশবাড়ী সভাপতি লায়ন আসলামল আলম ফিরোজ ও লায়ন মোঃ আনোয়ার সহ অন্যান্য সদস্য সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন। লিও জেলার এ১ এর সভাপতিসহ সকল নেত্রীবৃন্দ ও লিও জেলার সহ-সভাপতি এবং উক্ত লিও ক্লাবের ডাইরেক্টর লিও মোঃ হাসানুল ইসলাম হিমেল, ক্লাবের সভাপতি মোঃ তাইফুর রহমান, সম্পাদক মোঃ লিটনসহ সকল সদস্য সেবা কার্যক্রমে সহযোগিতা করেন। উক্ত লায়ন ক্লাবের নেত্রীবৃন্দ জানান ক্লাব এধরণের কার্যক্রম ভবিষ্যতেও হবে।
Leave a Reply