বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে সিআইডি পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

যশোরে সিআইডি পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি


যশোরে চাঁদাবাজির অভিযোগে সিআইডি পুলিশের এএসআই খাঁন মোহাম্মদ ইনামুল হাসানের বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়েছে। রোববার ঝিকরগাছার পুরন্দরপুর গ্রামের রবিউল ইসলমের ছেলে ফিউচার আউট সোর্সিং প্রাইভেট লিমিটেডের পরিচালক শরিফুল ইসলাম বাদী হয়েছে এই মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ অভিযোগ তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। খাঁন মোহাম্মদ ইনামুল হাসান যশোর সিআইডি অফিসে কর্মরত।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর শহরের খোলাডাঙ্গা সার গোডাউনের পাশে ফিউচার আউট সোর্সিং প্রাইভেট লিমিটেডের প্রধান কার্যলয়। শরিফুল ইসলাম এ প্রতিষ্ঠানে পরিচালক। অভিযুক্ত যশোর সিআইডি পুলিশের এএসআই খাঁন মোহাম্মদ ইনামুল হাসান গত ২৬ সেপ্টেম্বর ওই অফিসে যেয়ে প্রতিষ্ঠানকে ভুয়া বলে কর্মীর সাথে উচ্ছৃঙ্খল ও খারাপ আচারন করেন। এরপর প্রতিষ্ঠানের পরিচালক শরিফুলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে অফিস সিলগালা ও পরিচালককে ক্রসফায়ারে দেয়ার হুমকি দেন। পরদিন আসামির ভয়ে তার নিজস্ব মোবাইলের বিকাশ নম্বর থেকে সিআইডি কর্মকর্তার নিজস্ব বিকাশ নম্বরে ০১৭১০০১৪৪৬৬ ২৫শ’টাকা ও ২৯ সেপ্টেম্বর আবারও ২৫শ’ টাকা বিকাশ করেন। এরপর আসামি খাঁন মোহাম্মদ ইনামুল হাসান বাকি ৪৫ হাজার টাকার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেন দিয়ে দেয়ার জন্য। চাঁদার বাকি টাকা না দেয়ায় ফোনে হুমকি দেয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com