বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জিয়া ক্ষমতায় থাকতে হাজার হাজার সেনাসদস্য হত্যা করেছেন -তথ্যমন্ত্রী

জিয়া ক্ষমতায় থাকতে হাজার হাজার সেনাসদস্য হত্যা করেছেন -তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ:

ঢাকা, রোববার ৩ অক্টোবর ২০২১:


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির জন্মটাই হয়েছে মানুষ খুন করার মধ্য দিয়ে। তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতা নিষ্কন্টক করতে হাজার হাজার অফিসার ও জওয়ানকে হত্যা করেছেন। বিমান বাহিনীর যে সদস্যদের জিয়া হত্যা করেছিলেন, তারা গতকাল শনিবার সভা করে জিয়ার মরণোত্তর বিচার দাবি করেছে।’

রোববার বিকেলে রাজধানীর জুরাইন রেলগেট চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বেসরকারি প্রতিষ্ঠান এসোসিয়েশন অভ হিউম্যান ডিভালপমেন্ট প্রোগ্রাম আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপিনেতা ফখরুল সাহেব, রিজভী সাহেব বড় বড় কথা বলেন, গয়েশ্বর বাবু তালে-বেতালে কথা বলেন, আর তাদের বিএনপি খুনীর দল। জিয়া একজন খুনী এবং তার স্বরূপ যখন আরো উন্মোচিত হবে, আজ যারা তার দল করার জন্য তারা একদিন লজ্জিত হবেন।’

পক্ষান্তরে আওয়ামী লীগকে মেহনতী মানুষের দল হিসেবে বর্ণনা করেন দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘আওয়ামী লীগ এরশাদ সাহেবের স্যুট-কোট-টাই পরা মানুষের ড্রইংরুমের দল নয়, জিয়ার সাফারি-কোট পরা মানুষের দলও নয়। আওয়ামী লীগ গরীব মেহনতী মানুষের কথা বলে, সাধারণ মানুষের দল আর জননেত্রী শেখ হাসিনা সেই সাধারণ মানুষের নেতা। সেকারণেই গত ১৩ বছরে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে।’

আয়োজক সংগঠনের কর্ণধার ড. মো: আওলাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়া, ৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত মুফতি, ঢাকা জেলা পরিষদ সদস্য মো: আলমগীর হোসেন এবং কদমতলী থানা আওয়ামী লীগ সদস্যবৃন্দ সভায় বক্তব্য রাখেন। সভাশেষে খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com