সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সখীপুরে ডাকাতদের ব্যবহৃত ও লুণ্ঠিত দুটি ট্রাকসহ ৩ ডাকাত গ্রেপ্তার

সখীপুরে ডাকাতদের ব্যবহৃত ও লুণ্ঠিত দুটি ট্রাকসহ ৩ ডাকাত গ্রেপ্তার

বাদল হোসাইন সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-

টাঙ্গাইলের সখীপুরে ২টি ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে ডাকাতি মামলায় গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ। শনিবার(২অক্টোবর) রাতে সখীপুর থানার এসআই মনিরুজ্জামান ঢাকার ধামরাই ও আশুলিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত তিনজন ধামরাই এলাকার মৃত ফরিদ সরকারের ছেলে রতন সরকার (৪২), একই এলাকার কায়েম উদ্দিনের ছেলে নূর হোসেন নূরু (৩৩) এবং পাবনার সাথিয়া এলাকার শামছুর রহমানের ছেলে বাহাদুর মিয়া (৪০)।

সখীপুর থানা সূত্রে জানা যায়, সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তক্তারচালা বাজারের উত্তরে আমের চারা এলাকায় গত ১অক্টোবর শুক্রবার রাতে একদল সংঘবদ্ধ ডাকাত দল মাহিন্দ্র দিয়ে সড়ক অবরোধ করে একটি ট্রাক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরদিন ২অক্টোবর শনিবার সন্ধ্যায় ছিনতাই হওয়া ট্রাকের মালিক হযরত আলী অজ্ঞাতনামে সখীপুর থানায় মামলা করেন। সখীপুর থানার মামলা নং-০২ তারিখ ০২-১০-২০২১ খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড হয় এবং উক্ত আসামীর নিকট হতে ডাকাতির ঘটনায় ব্যাবহার করা ট্রাক ও লুন্ঠিত ট্রাক উদ্ধার করা হইয়াছে। গ্রেফতারকৃত আসামীদেরকে ০৩/১০/২০২১ খ্রিঃ তারিখ দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে। সখীপুর থানা পুলিশের অক্লান্ত পরিশ্রমে উক্ত ক্লুলেস ডাকাতি মামলাটির মূল রহস্য ঘটনার ৭২ ঘন্টার মধ্যে উদঘাটন করা সম্ভব হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের এবং লুন্ঠিত অন্যান্য মালামাল উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যহত আছে।

সখীপুর থানা পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে ঢাকার ধামরাই ও আশুলিয়া এলাকা থেকে ছিনতাই হওয়া ট্রাক, ডাকাতদের ব্যবহৃত মাহিন্দ্রসহ তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করে সখীপুর থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে সখীপুর থানার সেকেন্ড অফিসার এসআই আমিনুল ইসলাম বলেন, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার শ্রদ্ধেয় জনাব সঞ্জিত কুমার রায় বিপিএম এর নির্দেশনায়,সহকারি পুলিশ সুপার সখীপুর সার্কেল আব্দুল মতিন এর তত্তাবধানে, সখীপুর থানার অফিসার ইনচার্জ এ.কে.সাইদুল হক ভূঁইয়া এর সার্বিক পরামর্শ ও সহযোগীতায় এসআই মনিরুজ্জামান এর নেতৃত্বে সখীপুর থানার অন্যান্য অফিসার ও ফোর্সদের সহযোগীতায় ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীদের গ্রেফতার করা হয় এবং রবিবার ৩অক্টোবর দুপুরে গ্রেফতারকৃত ডাকাতদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com