মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

উৎফল বড়ুয়া, সিলেট:

‘লায়ন্স ক্লাব অক্টোবর সেবা সপ্তাহ-২০২১’ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ ২ অক্টোবর রবিবার দুপুরে নগরীর মানিকপীর রোডস্থ লায়ন্স হাসপাতালে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা ৩১৫ বি-১ এর গভর্নর লায়ন সাহেনা রহমান এমজেএফ।

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা’র সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন মাহমুদা সুলতানা স্বপ্নার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলার ভাইস গভর্নর লায়ন লুৎফুর রহমান এমজেএফ, পিডিজি লায়ন ডাঃ আজিজুর রহমান, কেবিনেট সেক্রেটারী লায়ন ফরিদা ইয়াসমিন জেসমিন, অক্টোবর সেবার চেয়ারম্যান লায়ন হারুন আল রশীদ দিপু, সেক্রেটারী লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আবু তাহের, লায়ন নাজনীন হোসেন, লায়ন মনসুর আলম চৌধুরী, লায়ন ডাঃ শাহ জামান বাহার, লায়ন খায়রুন্নেছা শেলী।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- লায়ন বাবলী চৌধুরী, শ্যামলী দাস, সানজিদা খানম, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার ট্রেজারার লায়ন আছিয়া খানম শিকদার।

অনুষ্ঠানে মিরাবাজারের প্রতিবন্ধী কাজল আহমদ ও বালুচরের প্রতিবন্ধী শিশু জাবির আহমদকে হুইল চেয়ার প্রদান করেন প্রধান অতিথি গভর্নর লায়ন সাহেনা রহমান এমজেএফ ও লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা সহ ক্লাব নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানব সেবার মাধ্যমে লায়ন্স ক্লাব বিশ্বব্যাপী দৃষ্টান্ত স্থাপন করেছে। লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার সকল লায়নবৃন্দ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে যে ভাবে বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এতে প্রতিনিয়ত দেশ ও জাতির বঞ্চিত মানুষগুলো প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন। শিক্ষা-চিকিৎসা ও মানবসেবা সহ সকল ক্ষেত্রে সরকারের পাশাপাশি লায়ন্স ক্লাব গুলো নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যা ইতিপূর্বে প্রশংসা ও সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

বক্তারা লায়ন ক্লাবের মত সকল ক্লাবকে মানবসেবা মূলক কাজ করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com