বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ:


ময়মনসিংহের উত্তর জেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটি প্রত্যাহার ও কমিটির সভাপতি শামছুল হক শামছুকে চুড়ান্ত বহিস্কারের দাবিতে শনিবার (২ অক্টোবর) বিকেলে গৌরীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন উপজেলা ও পৌর যুবদলের নেতা-কর্মীরা। গৌরীপুর উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন ও পৌর যুবদলের আহবায়ক সুজিত কুমার দাসের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে শহরের উত্তর বাজার এলাকায় প্রতিবাদ সমাবেশে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির পক্ষে নির্বাচনে অংশগ্রহনকারী একাধিকবার দল থেকে সাময়িক বরখাস্তকৃত শামছুল হক শামছুকে চুড়ান্তভাবে বহিস্কার এবং টুঙ্গীপাড়ায় আওয়ামীলীগ নেতৃবৃন্দের সঙ্গে বঙ্গবন্ধুর মাজার জিয়ারতকারী তৌফিকুল ইসলামসহ আওয়ামীলীগের মিছিল মিটিংয়ে অংশগ্রহনকারী পদধারীদের যুবদলের কমিটির পদ থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন বকুল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান পলাশ, যুবদল নেতা এড. মোস্তফা মাহবুব আলম লিমন, শেখ বিপ্লব প্রমুখ।

প্রসঙ্গত, প্রায় দীর্ঘ ১৯ বছর পর ২৮ সেপ্টেম্বর যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের ২০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করেন। নবগঠিত এ কমিটিতে ভিপি শামছুল হক শামছু সভাপতি ও রবিউল করিম বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ নতুন কমিটিতে সহ-সভাপতি ২৬ জন, যুগ্ম সম্পাদক ১৮ জন, সহ-সাধারন সম্পাদক ১৫ জন, সহ-সাংগঠনিক ১০ জন, বিভিন্ন পদে সম্পাদক ৫৭ জন ও সদস্য নির্বাচিত হয়েছেন ৭১ জন।

এদিকে বিতর্কিত নেতা-কর্মীদের দিয়ে যুবদলের কমিটি গঠন করায় গৌরীপুরে যুবদলের নেতা-কর্মীদের মাঝে ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবিতে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে শহরে পোস্টারিং করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com