বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুলাউড়ায় আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে প্রসাশনের প্রস্তুতি নিয়ে সভায় সিদ্ধান্ত।

কুলাউড়ায় আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে প্রসাশনের প্রস্তুতি নিয়ে সভায় সিদ্ধান্ত।

জাহিদুল ইসলাম ফেরদাউস।
কুলাউড়া প্রতিনিধি(মৌলভীবাজার):

কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ অক্টোবর) কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক নির্ম্যাল্য মিত্র সুমন এর পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সাম্প্রদায়িক সম্প্রীতির উপর গুরুত্বারোপ করে পরামর্শমূলক বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক গৌরা দে, নওয়াজাদা আলী ওয়াজিদ খান বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই, গাজীপুর চা-বাগানের ম্যানেজার জয়ন্ত ধর, ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান ও আব্দুল মালিক প্রমুখ।

সভায় বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে সরকারি স্বাস্থ্যবিধি ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের ১৮ দফা অনুসরণ করে এবং কোন ধরনের গুজবে কান না দিয়ে উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া সভায় পূজার দশমী দিবসে কোন ধরনের শোভাযাত্রা ছাড়া দূরত্ব বজায় রেখে ও মুখে মাস্ক পরিধান করে প্রতিমা বিসর্জন, ছকাপনের উছাইলে দু’পক্ষের মধ্যে পূজা নিয়ে সৃষ্ট বিরোধপূর্ণ স্থানের বাইরে উভয়পক্ষকে পূজা উদযাপন করার, কোন দুষ্ট মহল যাতে সুন্দর পরিবেশকে বিনষ্ট করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকার ও দুর্গাপূজা উৎসব সুষ্ঠুভাবে পালন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা মণ্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী রাখার, সকল পূজা মণ্ডপে মণ্ডপে সিসি ক্যামেরা সংযোজন করাসহ বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহযোগিতার আহবান জানানো হয়।

ইউএনও ফরহাদ চৌধুরী জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কুলাউড়া উপজেলার ২০২টি সার্বজনীন পূজা মণ্ডপের মধ্যে ৯৮টি পূজা মণ্ডপের জন্য ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে প্রতি মণ্ডপের জন্য ৫ শত কেজি করে মোট ৯৯ মে. টন চাল বরাদ্ধ পাওয়া গেছে। অপর ৪টি মণ্ডপের জন্য জেলা প্রশাসনের কাছে চাহিদা পাঠানো হয়েছে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া পিডিবির সহকারী প্রকৌশলী মফিজ উদ্দিন খান, কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোলায়মান আহমদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভার.) সালমা বেগম, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ দাস, পূজা উদযাপন পরিষদের ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে বিধান রায়, সমরেস দাস, তপন কুমার, সঞ্জিব দেব, সমরেন্দ্র শর্মা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com