রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নেত্রকোণায় পঙ্গু আজিজুল হকের উপর হামলা, আহত – ২

নেত্রকোণায় পঙ্গু আজিজুল হকের উপর হামলা, আহত – ২

মোঃ রেজাউল হাসান সুমন, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা সদর উপজেলার মেদনি ইউনিয়নের টেংগা মধ্যপাড়া গ্রামের আজিজুল হকের সাথে জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল।

গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আনুমানিক ১২ টার দিকে আজিজুল হকের সাথে তার ভাই নুরুল হক ও তার স্ত্রী হাসনা অরফে হাসিনা আক্তার ২ জনে মিলে আজিজুল হক ও মন্জুরল হককে মারধর করে। ফলে আজিজুল হক মারাত্মক ভাবে আহত হয়।

আজিজুল হকের একটি পা না থাকায় মাথায় মারাত্মক ভাবে আহত হয়। সে পঙ্গু মানুষ। বর্তমানে আজিজুল হক নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি আছে।

এ ব্যাপারে অসুস্থ আজিজুল হকের সাথে কথা বললে তিনি বলেন, আমার সাথে জমি নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছে। আমার ভাই নুরুল হক আমার বাবা জীবিত থাকার সময় আমাদেরকে না জানিয়ে ১৮ শতাংশ জমি গুপনে দলিল করে রেখে দেয়। আর আমার মায়ের কাছ থেকে ১৯ শতাংশ জমি গুপনে দলিল করে নিয়ে গেছে। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার সাথে জমি নিয়ে কিছু বললে আমাকে মারধর করে। আমার একটি পা না থাকায় বার বার আমাকে মারধর করে। আমি পঙ্গু মানুষ আমি আমার জমি যেন ফিরে পাই। এবং আমাকে যেন অত্যাচার না করে সেই বিষয়ে সুষ্ঠু বিচারের দাবি করছি।

এ ঘটনায় মঞ্জুরল হক বাদী হয়ে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে নেত্রকোণা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com