বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জামালপুরে পিতাকে কুপিয়ে হত্যা।। পুত্রের যাবজ্জীবন

জামালপুরে পিতাকে কুপিয়ে হত্যা।। পুত্রের যাবজ্জীবন

এম শাহীন আল আমীন,জামালপুর।।

জামালপুরে পিতাকে হত্যার দায়ে শাহিনুর রহমান নামে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ হয়েছে। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় ঘোষনা করেন।

শাহিনুর রহমানকে একইসাথে আরো ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্ম্মল কান্তি ভদ্র জানান, ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জের খড়মা খানপাড়া এলাকায় পারিবারিক কলহের একপর্যায়ে পিতা আবু সাঈদকে কোদাল দিয়ে কুপিয়ে আহত করে শাহিনুর। গুরুতর আহত আবু সাঈদকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে কালনী আক্তার বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। কিছুদিন পলাতক থাকার পর শাহিনুর ২০১৭ সালের ১০ ডিসেম্বর আত্মসমর্পন করেন।

এদিকে মামলার ২৫ জনের মধ্যে ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে আদালত শেষে তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় ঘোষনা করেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com