মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তেলমাছড়া বন বিট ও সাতছড়ি বন বিটে বন্যপ্রাণীর আবাসস্থল ও পশু খাদ্য উৎপাদন।

তেলমাছড়া বন বিট ও সাতছড়ি বন বিটে বন্যপ্রাণীর আবাসস্থল ও পশু খাদ্য উৎপাদন।

মোঃ নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:


হবিগঞ্জ জেলায় মাধবপুর ও চুনারুঘাট উপজেলার অরণ্যে ঘেরা তেলমাছড়া বন বিট ও সাতছড়ি বন বিটে বন্যপ্রাণীর আবাসস্থল ও পশু খাদ্য উৎপাদন ও বনাঞ্চল বৃদ্ধির লক্ষে ” টেকসই বন ও জীবিকা( সুফল) প্রকল্পের আওতায় ৩টি নার্সারিতে ২ লাখ ২৮ হাজার চারা উৎপাদন করা হয়েছে। এর মধ্যে একটি নার্সারিতে ৩০হাজার বিরল প্রজাতির চারা ও দুটি নার্সারিতে ১লাখ ৯৮হাজার দেশীয় প্রজাতির চারা রয়েছে।বিরল প্রজাতির মাঝে আছে উরিআম,কামদেব,তেলসুর, বাশপাতা, পিংজাম, বৈলাম, ডেউয়া, রক্তন,ফিফটি, নারিকেলি, মহুয়া ,কাজুবাদাম, কুম্বি সহ আরো অনেক প্রজাতি।দেশীয় প্রজাতির মাঝে আছে আমলকি,হরিতকি,বহেরা, চাপালিশ, জাম,ছাতিয়ান, কাঠবাদাম, শিমুল, মান্দার, পেয়ারা, পলাশ, বট, ডুমুর, কদম ইত্যাদি।সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান,২০-২১অর্থ বছরে তেলমাছড়া বন বিটে ৪৫ হাজার ও সাতছড়ী বন বিটে ৪৫ হাজার মোট ৯০ হাজার চার উৎপাদন করা হয়। ইতিমধ্যে তেলমাছড়া বন বিটে ২৫ হেক্টর ও সাতছড়ী বন বিটে ২৫ হেক্টর মোট ৫০হেক্টর জমিতে ৭৫ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। ২১-২২ অর্থ বছরে দুটি বন বিটে ৬০ হেক্টর করে মোট ১২০হেক্টর জমিতে ১লক্ষ ৯৫হাজার চারা রোপণ করার পরিকল্পনা আছে। সেই লক্ষ্যে ২ লাখ ২৮ হাজার চারা উৎপাদন করা হয়েছে। তিনি আরও বলেন সঠিক পরিকল্পনার ফলে বর্তমানে বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বন্যপ্রাণীরা যাতে আবাসস্থল ও খাদ্য সমস্যায় না ভোগে আমরা সেই পরিকল্পনা নিয়ে কাজ করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com