বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খাদ্যবান্ধব দেয়া শুরু হয়েছে সান্তাহারে খাদ্যমন্ত্রী

খাদ্যবান্ধব দেয়া শুরু হয়েছে সান্তাহারে খাদ্যমন্ত্রী


সজীব হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি ঃ


খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্যবান্ধব দেওয়া শুরু হয়েছে, টিআর কাবিখা ও ভিজিডি ছাড়া হয়েছে, ওএমএস চালু রাখা হয়েছে। এছাড়া এবার আমন ফসলও ভালো হয়েছে। আজ রবিবার সকালে বগুড়ার আদমদীঘির সান্তাহার সিএসডি (সেন্ট্রাল সাপ্লাই ডিপো) খাদ্যগুদামে আনসার ব্যারাক, ম্যানেজার অফিস ও অভ্যন্তরীণ আরসিসি রাস্তা নির্মাণ কাজের পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের মানুষ এখন সুফল পাচ্ছে। আর সে কারণে সদূরপ্রসারী উন্নয়নের মাধ্যমে সেটি বাস্তবায়ন করতে হবে। খাদ্য বিভাগে অবকাঠামো নির্মানের ক্ষেত্রে নিন্মমানের কাজ আমার চোখে ধরা পরলে ভেঙে আবার নতুন করে করতে হবে।’
সকাল সাড়ে ৯টায় সান্তাহার সিএসডির ব্যবস্থাপক দুলাল উদ্দিন খানের সভাপতিত্বে সেখানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে পুলিশের একটি চৌকস দল মাননীয় খাদ্যমন্ত্রী সাধন মজুমদার এমপি মহোদয় কে গার্ড অব অনার জানিয়ে সম্মান প্রদর্শন করেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খাদ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক (উন্নয়ন) হুমায়ন কবির, রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটওয়ারী, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায়, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার আলী, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com