মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে কৃষকদের মাঝে পাওয়ার পাম্প মেশিন বিতরণ

ঝালকাঠিতে কৃষকদের মাঝে পাওয়ার পাম্প মেশিন বিতরণ

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠিতে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে ১০টি পাওয়ার পাম্প মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেশিন বিতরণ করা হয়।

ঝালকাঠি সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে ৩০ জন কৃষককে নিয়ে গঠিত ১০টি ক্লাবে থাকবে এ মেশিন। খড়ায় পানির অভাবে যাতে কৃষকদের চাষাবাদ বন্ধ হয়ে না যায়, তাই জলাশয় থেকে পানি তোলার জন্য পাওয়ার পাম্প দেওয়া হয়। ফলে সদর তিন শতাধিক কৃষক পাওয়ার পাম্প ব্যাবহারের সুবিধা পাবেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাওয়ার পাম্প মেশিন বিতরণের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আকনসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com