শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নারী সাংবাদিক মোরশেদা আকতার সুইটির (৪০) দাফন সম্পন্ন হয়েছে।
তিনি ২ অক্টোবর ডাইরিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
(ইন্না…..রাজিউন)।
৩ অক্টোবর নিজ বাসভবনে (কাউয়াগঞ্জ ইক্ষু কেন্দ্রের মাঠে) সকাল ১০ টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়।
এতে তার সৃতিচারণ করে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফি, নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লা, রিপোর্টাস ফোরাম সভাপতি রফিকুল ইসলাম রফিক।
সাংবাদিক সুইটি পৌরসভার খলসী উত্তর পাড়ার মৃত মিণ্টু মিয়ার মেয়ে।
এক ভাই ও চার বোনের মধ্যে সে ছিল সবার বড়। সংসার জীবনে একমাত্র পুত্র স্বাধীনসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন।
Leave a Reply