মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাংবাদিক আলম রায়হানের উপর হামলাঃ অনলাইন সাংবাদিক ইউনিয়নের নিন্দা

সাংবাদিক আলম রায়হানের উপর হামলাঃ অনলাইন সাংবাদিক ইউনিয়নের নিন্দা

গাজী তাহের লিটন :

দেশের খ্যাতনামা সাংবাদিক, দৈনিক দখিনের সময়’র প্রধান সম্পাদক আলম রায়হানের উপর অতর্কিত বর্বর হামলার তিব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছে বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা গ্রহনে দাবি জানান নেতৃবৃন্দ। এমন বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানী, সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

গতকাল (শনিবার) সন্ধ্যায় বটতলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে আলম রায়হান ছাড়াও আরো তিনজন সাংবাদিক ও দুই নারী আহত হন। পরে গুরুতর আহত আলম রায়হানকে শেবাচিমে ভর্তি করা হয়। তাকে দেখতে হাসপাতালে ছুটে যান অনলাইন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নগরীর বটতলা এলাকার কারবারী তৌহিদ, উজ্জ্বল, সিদ্দিকসহ অন্তত ১০ জন অর্তিকত ভাবে দখিনের সময়ের অফিসে গিয়ে হামলা করে। এসময় উপস্থিত সাংবাদিকদের উপর চড়াও হন তারা ।
পরে সাংবাদিকরা আলম রায়হানকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com