মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শেরপুরের নকলায় প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরের নকলায় প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণের প্রভাব কমে যাওয়ায় দীর্ঘদিন পরে শেরপুর জেলার নকলা প্রেসক্লাবের শারীরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, নির্বাহী সদস্য আলহাজ্ব মাহবুবর রহমান, আব্দুর রফিক, মোফাজ্জল হোসেন ও সীমানুর রহমান সুখন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যের কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, নির্বাহী সদস্য মোশারফ হোসেন শ্যামল, সদস্য সুজন মিয়াসহ নকলা প্রেসক্লাবের বাকি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনান্তে জরুরি ও সাধারন সভা ছাড়াও প্রতিমাসে অন্তত একটি মতবিনিময় সভা করার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণের প্রভাব কমে যাওয়ায় প্রেসক্লাবের সকল কার্যক্রম প্রেসক্লাবের অফিসে বসে সম্পাদন করাসহ দেশ ও জাতির কল্যাণে উন্নয়ন মূলক বিভিন্ন সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

উল্লেখ্য,করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাব কাটিয়ে দীর্ঘদিন পরে নকলা প্রেসক্লাবের সবাই শারীরিক আলোচনা সভা উপলক্ষে একত্রিত হওয়ার সুযোগ পাওয়ায় আলোচনা সভা শেষে উপস্থিত সব সাংবাদিকগন ফটোসেশনে অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com