শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শেরপুর ফুটবল অ্যাসোসিয়েশনে উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক ১০০ ফুটবল প্রদান

শেরপুর ফুটবল অ্যাসোসিয়েশনে উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক ১০০ ফুটবল প্রদান

শেরপুর প্রতিনিধিঃ-

শেরপুরে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনে সদর উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক ১০০ ফুটবল প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে ২ অক্টোবর শনিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফিরোজ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ফুটবল হস্তান্তর ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ।

এসময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-পরিষদের সভাপতি জাকির হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com