রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাধবপুরে সারের ডিলার ও দোকানিরা বেশি দামে সার বিক্রির অভিযোগ, দিশেহারা কৃষকরা

মাধবপুরে সারের ডিলার ও দোকানিরা বেশি দামে সার বিক্রির অভিযোগ, দিশেহারা কৃষকরা

নাহিদ মিয়া , মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি::


হবিগঞ্জে মাধবপুর উপজেলার আওতাধীন এলাকা কমলা নগর গ্রামের কৃষক মো হান্নান বলেন, শনিবারে তিনি ইউনিয়ন সারের ডিলার লালা ট্রেডার্স থেকে ইউরিয়া প্রতি কেজি সার ১৬ টাকার পরিবর্তে ২০ টাকা ও টিএসপি ২২ টাকার পরিবর্তে ২৮ টাকা দরে কিনতে হয়েছে। উপজেলা চৌমুহনী ইউনিয়নের চাষি কদর আলী, শফিক মিয়া, ইমান আলী, করিম হোসেন, আব্দুল মজিদ সহ বেশ কয়েকজন স্থানীয় চাষিরা জানান, চৌমুহনী ইউনিয়ন সারের ডিলার ও অন্যান্য সারের দোকান গুলোতে সরকারি নির্ধারিত দামের বাইরে টিএসপি, ইউরিয়া, এমওপি , ডিএপি র প্রতিকেজি সারে ৩ থেকে ৮ টাকা হারে বেশি দাম নিচ্ছেন। চাষিদের অভিযোগ,ডিলার সহ সারের দোকানগুলোতে সার পর্যাপ্ত থাকলেও বিক্রেতারা সারের সংকট দেখিয়ে দাম বেশি রাখছেন। এতে তাদের উৎপাদন খরচ বহুগুন বেড়ে যাচ্ছে। দাম বেশি হওয়ায় চাহিদা মতো সার ক্রয় করতে পারছেন না তারা। ফলে জমিতে সারের ঘাটতির কারণে উৎপাদন ব্যাহত হবার আশংকা রয়েছে। সরজমিনে গত রবিবার উপজেলার চৌমুহনী, ধর্মঘর, বহরা, শাহজাহানপুর সহ বেশ কয়েকটি ইউনিয়নে ঘুরে কৃষক ও সার বিক্রেতার সাথে আলাপ করে বেশি দামে সার বিক্রির তথ্য পাওয়া গেছে।
চৌমুহনী ইউনিয়ন সারের ডিলার এর সত্বাধিকারী সারের দাম বেশি নেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, খুচরা পর্যায়ে সার দোকানিরা বেশি দামে সার বিক্রি করার কথা শুনেছি তবে আমার এখানে সরকারি রেটেই সার বিক্রি হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাব ডিলারদের কাছে দোকানের মেম্যুর মাধ্যমে সার দেওয়া হলেও খুচরা পর্যায়ে সারের ক্রেতাদের কোনো মেম্যু দেওয়া হয় না।
চৌমুহনী এর উপ সহকারি কৃষি কর্মকর্তা সৈয়দ জাহিদুল হোসাইন বেশি দামে সার বিক্রির কথা স্বীকার করে বলেন, আসন্ন রবি মৌসুমে এ অঞ্চলে সারের চাহিদা বেশি থাকে সে তুলনায় সারের কিছুটা সংকট রয়েছে। সে সুযোগে খুচরা সার বিক্রেতারা দাম কিছু বেশি রাখছেন বলে শুনেছি। তবে ডিলার সহ সার বিক্রেতাদের সরকারি মূল্যে সার বিক্রি সার্বক্ষণিক মনিটরিং করছি।
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান এর সাথে মোবাইল ফোনে সার সংকট ও বেশি দামে সার বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সারের সংকট থাকার কথা নয়, মাঠপর্যায়ে আমাদের উপসহকারি কৃষিকর্মকর্তারা বিষয়টি মনিটরিং করছে। কারো বিরুদ্ধে যদি বেশি দামে সার বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ সহ পাওয়া যায় তার বিরুদ্ধে বিধি অনুযাযী ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com