রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে ডাকাতি আসামি ধরতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা হামলার শিকার

রাজাপুরে ডাকাতি আসামি ধরতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা হামলার শিকার

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠির রাজাপুরে ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি ধরতে গিয়ে রাজাপুর থানার দুই পুলিশ কর্মকর্তা হামলার শিকার হয়েছে। (২অক্টোবর) শনিবার বিকালে পার্শ্ববর্তী কাঠালিয়া উপজেলার ছোট কৈখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ঐ ডাকাত আবুল কালামসহ তার দুই ভায়ের বউ মাহফুজা বেগম ও জাহানারা বেগমকে আটক করেছে।

পুলিশ জানায়, উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকার মো. ফরিদ খন্দকার তার বাড়িতে ডাকাতির অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় সন্দেভাজন ডাকাত আবুল কালামকে গ্রেপ্তার করতে তার বাড়ি পার্শ্ববর্তী কাঠালিয়া উপজেলার ছোট কৈখালী এলাকায় যায় পুলিশ। এ সময় আবুল কালামের দুই ভাইয়ের বউ মাহফুজা বেগম (২৮), জাহানারা বেগম (৩০) সহ স্থানীয় ৪০/৫০ জন আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। এতে রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার, এএসআই নুরুজ্জামান আহত হয়। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, পুলিশের কাজে বাধা দেয়ার অপরাধে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com