মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দহগ্রামে জন প্রতি ১৫ হাজারে অবৈধ অনুপ্রবেশের পছন্দের রুট

দহগ্রামে জন প্রতি ১৫ হাজারে অবৈধ অনুপ্রবেশের পছন্দের রুট

ফরিদুল ইসলাম রানা
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক। এর আগে ঐদিন সকাল ৫টার দিকে ঐ উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা সীমান্ত ফাড়ীর টহলদলের সদস্যরা তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জনমেইজা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মোমিন (৪২) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চাতল গ্রামের নাসির উদ্দিনের ছেলে সুজন মিয়া (৩২)।

জানা গেছে, ২ মাস আগে কাজের সন্ধানে অবৈধপথে ভারতে যান মমিন উদ্দিন ও সুজন মিয়া। কাজ শেষে শনিবার (২ অক্টোবর) সকালে দহগ্রামের ডাঙ্গারপাড় সীমান্তের মেইন পিলার ১ এর ৩ নং সাব পিলার এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ সময় বর্ডারগার্ড বাংলাদেশ ৫১ ব্যাটালিয়নের আঙ্গোরপোতা সীমান্ত ফাড়ীর টহলদলের সদস্যরা তাদের আটক করে।

এ বিষয়ে বিজিবি ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্প কমান্ডার সুবেদার জাহাবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দিয়ে আটকদের পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।

পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে বিজিবি এজাহার লিখে দিচ্ছে। আগামীকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com