বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা-২০২১ অনুষ্ঠিত

ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা-২০২১ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তর এর বর্ধিত সভা আজ ২ অক্টোবর ২০২১ বিকাল ৩ টায় সাভার উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ। তিনি বলেন ধন্য পিতার ধন্য কন্যা, সাহসী পিতার সাহসী কন্যা, জননেত্রী শেখ হাসিনা। যিনি কর্মগুনে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের পথচলা! সংগঠনকে তৃনমুল পর্যায়ে আরো শক্তিশালী ও বেগবান করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে সাবেক ছাত্রনেতাদের দিয়ে কমিটি গঠন করে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন তিনি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। তিনি বলেন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নিজ হাতে গড়া সেবাধর্মী একটি মানবিক সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সেবার ব্রত নিয়ে সংগঠনের পথচলা। ইতিমধ্যে সারাদেশে সংগঠনের নেতাকর্মীরা তাদের মানবিক কর্মকান্ডের মাধ্যমে সংগঠনকে একটি মানবিক সেবাধর্মী সংগঠনে পরিণত করেছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সংগঠনের প্রাণ। সাবেক ছাত্রনেতাদের অন্তর্ভুক্ত করে তৃনমূলের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড কমিটি গঠন করার মধ্য দিয়ে সংগঠনকে আরো গতিশীল ও বেগবান করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান তিনি। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিনত করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার চলার পথকে মসৃণ করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ -সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, উপদেষ্টা মন্ডলীর সদস্য আশীষ কুমার মজুমদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডঃ শাহিন উল ইসলাম, উপ -দপ্তর সম্পাদক রাহুল দাস, উপ – গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক খন্দকার তৌহিদুল ইসলাম সোহাগ, উপ- প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী ইমতিয়াজ উদ্দিন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সায়েম মোল্লা। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবু জাফর, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডঃ মোশারফ হোসেন ভূইয়া সহ কেন্দ্রীয় ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com