কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার দাউদকান্দির আদমপুরে মরহুম অধ্যক্ষ মোঃ আবদুল লতিফের স্মরণ সভা দোয়া মাহফিল এবং তাঁর লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার দাউদকান্দি আদমপুর আদর্শ কমপ্লেক্সেরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মোঃ মুখলেছুর রহমান।
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক মোঃ আবদুল আহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শরীফ মোঃ আবু হানিফ, আদমপুর আদর্শ কমপ্লেক্সের চেয়ারম্যান বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত পরিবেশ, সমাজ উন্নয়ন সংগঠক মতিন সৈকত। স্বাগত বক্তব্য রাখেন মরহুমের পুত্র ইঞ্জিনিয়ার তানভির মাহতাব সাকিব।
স্মরন সভায় বক্তব্য রাখেন মাওলানা মোঃ ফয়েজ আহমেদ ভূইয়া, একে এম আবদুর রশিদ, রেজাউল করিম, মো নুরুল আলম খান, মো আবুল হাশেম, সংগঠক মনিরুজ্জামান বাহালুল, শিক্ষক নেতা মো সাখাওয়াত হুসাইন, ওবায়দুল কবির, জিয়ারকান্দি ফাজিল ডিগ্রী মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি অধ্যাপক মুয়াজ্জম হোসেন সরকার প্রমুখ।
স্মরণ সভা শেষে অতিথিবৃন্দ মরহুমের লেখা “কুরআন ও সুন্নাহর আলোকে মুমিনের দৈনন্দিন জীবনে -দু’আ-মুনাজাত, যিকর, দুরুদের গুরুত্ব ও ফযীলত” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
Leave a Reply