মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দুর্গাপুরে মিথ্যা মামলায় সংবাদ সম্মেলন

দুর্গাপুরে মিথ্যা মামলায় সংবাদ সম্মেলন

আল নোমান শান্ত,
দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী গৌর বল্লভ সাহা ও তার পরিবারের আরো ৬ জনের নামে মিথ্যা মামলা দায়ের করেছে প্রতিবেশী সুমন সাহা। দুর্গাপুর প্রেসক্লাবে ভুক্তভোগী ভাইদের সাথে নিয়ে বড় ভাই গৌর বল্লভ সাহা এক সংবাদ সম্মেলন করেন শনিবার।

তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন , আমরা ভাইয়েরা স্ত্রী সন্তান নিয়া দীর্ঘ ৩০ বৎসর যাবৎ পৌরশহরে শান্তিপূর্ণভাবে বসবাস ও সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি । আজ থেকে ১০/১২ দিন পূর্বে আমাদের ঘরের উত্তরপার্শ্বের বিল্ডিং এর ওয়ালে রাতের আঁধারে গোপনে সে তার ঘরের বেড়া সরিয়ে তার দোকানের ঔষধ রাখার জন্য সেলফ স্থাপন করে এবং আমাদেরকে না জানিয়েই গায়ের জোরে টিন দিয়া বেড়া দিয়ে দেয়। বিষয়টি আমরা দেখে প্রতিবাদ করলে তারা আমাদেরকে প্রাননাশের হুমকি দেয় । ফলে আমার ছোট ভাই প্রভাত সাহা দুর্গাপুর থানায় একটি জিডি করে, যাহার নং- ১১৩৫, তারিখ- ২৩/০৯/২০২১ ইং। এরপরও সুমান সাহা আরো ক্ষিপ্ত হয়ে উঠলে বিষয়টি আমরা স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও গণ্যমান্যব্যক্তিদের জানাই । এ বিষয়ে পরপর তিন বার সুমন সাহাকে নিয়া দরবারী লোকজন আলোচনায় বসতে চাইলে সে দরবারীদের কোন কথাই না শুনে গত ২৭/০৯/২০২১ তারিখ বিজ্ঞ দ্রæত বিচার আদালত, নেত্রকোণায় আমিসহ সাত জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে, যা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সুমন সাহা আমাদের সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এই মিথ্যা মামলা দায়ের করায় দরবারীগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ভীষণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সুমন সাহার এহেন কর্মকান্ডসহ তাহার আচরণের তীব্র ঘৃণা জানান । আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী সিরাজুল ইষলাম, মো. খসরু মিয়া ব্যবসায়ী রতন সাহা , সমর দাস , প্রানতোষ সাহা, নগেন্দ্র দেবনাথ প্রমুখ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com