বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁয় মহাত্মা গান্ধীর ভাস্কর্যের উদ্বোধন ও জন্মবার্ষিকী পালন

নওগাঁয় মহাত্মা গান্ধীর ভাস্কর্যের উদ্বোধন ও জন্মবার্ষিকী পালন

অন্তর আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ


নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গান্ধীজির ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাস্কর্যের উদ্বোধন শেষে কেক কেটে গান্ধীজির জন্মবার্ষিকী উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটী।

ভাস্কর্য উদ্বোধন শেষে শনিবার আত্রাই উপজেলার গান্ধী আশ্রমে বঙ্গীয় রিলিফ কমিটির সভাপতি আমিনুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামলীগের সাংগাঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েলের সঞ্চালনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাস আলী, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ইউপি চেয়ারম্যান আল্লামা শের-ই বিপ্লব, যুবলীগ সভাপতি শেখ হাফিজুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, সম্পাদক হুমায়ন কবির সোহাগ, বাগমারা উপজেলার সাবেক চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন ভারত ও বাংলাদেশ একে অপরের অকৃত্রিম বন্ধু। তাই ভারতীয় জাতির পিতা মহাত্মা গান্ধী ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শকে বুকে ধারন, লালন ও পালন করে তার স্বপ্নের লাল সবুজের বাংলাদেশ বিনির্মানে কাজ করার আহবান জানানো হয়।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com