শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জামাইকে গাছে বেঁধে নির্যাতন মামলা ঢাকতে সাংবাদিক সহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জামাইকে গাছে বেঁধে নির্যাতন মামলা ঢাকতে সাংবাদিক সহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জাকির হোসেন: ঠাকুরগাঁও প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে গাছে বেঁধে জামাই নাসিরুল (২১)কে অমানবিক নির্যাতন করার ঘটনায় দায়েরকৃত মামলা চাপা দিতে জাতীয় দৈনিক গণকণ্ঠ ও জনপ্রিয় অনলাইন পত্রিকা বাংলাদেশ বুলেটিন পত্রিকার রাণীশংকৈল প্রতিনিধি সাংবাদিক মাহবুব আলমসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করা হয়েছেন সেই নির্যাতন কারী শশুর শাশুড়ির পরিবার। মেয়ের বাবা করিমুল বাদি হয়ে গত ২৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন ।

প্রসঙ্গতঃ রানীশংকৈল উপজেলার ভাংবাড়ী গ্রামের করিমুল ইসলামের মেয়ে কেয়া মনি’র সাথে একই গ্রামের খলিলুর রহমানের ছেলে নাসিরুল ইসলামের সাথে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ‌‌। একপর্যায়ে তারা গোপনে বাড়ি থেকে পালিয়ে গত ৯ নভেম্বর ২১ ইং তারিখে ঠাকুরগাঁও নোটারি পাবলিক অব বাংলাদেশ কার্যালয়ে বিয়ে করেন । এরপর তারা নারায়ণগঞ্জে অবস্থান করে । কয়েকদিন পর উভয় পরিবারের উদ্যোগে তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনা হয় । ছেলে মেয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান করে । এ অবস্থায় গত ২০/৯/২১ ইং তারিখে বিকেলে নাসিরুল ভাংবাড়ী বগুড়াপাড়া স্কুলের দিকে বেড়াতে গেলে তাকে করিমুল ও তার পরিবারের লোকজন আটক করে গাছে বেঁধে অমানবিক নির্যাতন করে । পরদিন এ নিয়ে নাসিরুলের বাবা রানীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।গুরুতর অসুস্থ নাসিরুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার একটি ভিডিও গত ২৩/৯/২১ ইং তারিখে সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে রানীশংকৈল থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে গত ২৪ / ৯/২১ ইং মেয়ের মা সেলিনাকে গ্রেফতার করে । ঐ দিনই নাসিরুলের বাবা ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন । এর প্রেক্ষিতে থানা পুলিশ গত ২৭/৯/২১ ইং মূল আসামি করিমুল কে গ্রেফতার করে ।

এ বিষয়ে সাংবাদিক মাহবুবের সাথে কথা বললে সে জানায় নির্যাতিত নাসিরুল আমার বংশীয় চাচাতো ভাই , তাকে গাছে বেঁধে অমানবিক নির্যাতন করে বাদী পক্ষ । এ নিয়ে সংবাদ পরিবেশন এবং তার চিকিৎসার ব্যবস্থা করার কারণে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি অপহরণ বা এ ধরণের কোন অন্যায় কাজে আদৌ জড়িত নই। এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং থানা পুলিশকে সঠিক তদন্ত করার অনুরোধ জানাচ্ছি। মাহবুব ছাড়াও অন্য আসামিরা এ মামলাকে হয়রানিমূলক বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com