বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শারীরিক প্রতিবন্ধী দুই ভাই-বোনকে হুইলচেয়ার দিলেন রাণীশংকৈলের উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টিভ কবির

শারীরিক প্রতিবন্ধী দুই ভাই-বোনকে হুইলচেয়ার দিলেন রাণীশংকৈলের উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টিভ কবির

মাহাবুব আলম , রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার অসহায় শাররীক প্রতিবন্ধী আপন দুই ভাই-বোন দুলাল হোসেন (২৬) ও মনোয়ারা বেগম (৩২)কে দুটি হুইলচেয়ার দিলেন রাণীশংকৈল ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। তারা দুজন উপজেলার লেহেম্বা ইউনিয়ের পদমপুর গ্রামের মৃত: মজিবর রহমানের ছেলে ও মেয়ে।

গত শুক্রবার ১ অক্টোবর বিকালে ইউএনও’র প্রতিনিধি হিসাবে সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা নিজে গিয়ে ওই প্রতিবন্ধী দুজনকে দুটি হুইলচেয়ার তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারি ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহিরুল ইসলাম ।
জানা গেছে চলাফেরায় একেবারে অক্ষম শাররীক প্রতিবন্ধী দুলাল ও মনোয়ারা দীর্ঘদিন ধরে অসুস্থ। বাবা বেঁচে নেই। বড় ভায়ের সংসারে মাকে নিয়ে চরম কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হচ্ছে নিদারুন কষ্টের দিনগুলো।

এমতাবস্থায় হুইলচেয়ার কেনার মত আর্থিক সামর্থ্য তাদের ছিলনা। গত ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুলাল ভ্যানযোগে ইউএনও স্টিভ কবিরের নিকট এসে তাদের দুই ভাই বোনের দীর্ঘদিনের সমস্যা পরিবারের অভাব এবং হুইলচেয়ারের বিষয়টি বলেন। তাঁর কথা শুনে ইউএনও ওইদিন রাতেই দুটি হুইলচেয়ার কিনে নিয়ে আসেন।পরদিন শুক্রবার বিকালে এসিল্যান্ডের দ্বারা চেয়ার দুটি তাদের বাড়িতে পৌঁছে দেন।হুইলচেয়ার পেয়ে দুলাল, তার মা এবং তার বড় ভাই ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ তার জন্য দোয়া করেন।

এ ব্যাপারে সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা বলেন, শাররীক প্রতিবন্ধী দুলাল ইউএনও স্যারের সাথে কথা বলেন, এবং স্যার তার কথা শুনে একদিন পরেই একেবারে চলাচলে অক্ষম শাররীক প্রতিবন্ধী দুই ভাই বোনের জন্য দুটি হুইলচেয়ার কেনেন। আমি স্যারের পক্ষ থেকে চেয়ার দুটি দিতে আসি। তারা ভাই-বোন এখন থেকে এই হুইলচেয়ারের মাধ্যমে বাড়িসহ আশপাশে চলাফেরা করতে পারবে। তিনি আরো বলেন, আমি চেয়ার দুটি দিতে এসে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com