কুমিল্লা ব্যুরো:
অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
শনিবার কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ শওকত উসমান।
কবি নজরুল ইনস্টটিউিট কুমিল্লা কেন্দ্রের দায়ত্বিপ্রাপ্ত র্কমর্কতা মোঃ আল-আমিন এর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিসিক কুমিল্লার উপ মহা ব্যবস্থাপক মোঃ মিরাজ উদ্দিন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সোহান সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, জেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা মোঃ সিরাজ উদ্দিন হোসেন, প্লাবন ইন্ডাট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান শাফায়েত আলম খানসহ অন্যান্যরা।
Leave a Reply