রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধি:
আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কর্মসূচীর পাশাপাশি মাদারীপুরেও এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে মাদারীপুর জেলা শাখার উদ্যোগে শনিবার (২রা অক্টোবর) সকাল ১১টায় মাদারীপুর নতুন শহরের ডাঃ তোতা সড়ক এলাকায় আলোচনা সভা, র্যালী, কেক কাটা ও মাস্ক বিতরণ করা হয়।
সকাল ১১টায় জেলা শাখা কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের মাদারীপুর জেলা শাখার সভাপতি মো. ফায়েজুল শরীফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা আব্দুল মান্নান লস্কর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাংবাদিক সাগর হোসেন তামিম, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মিজান ফরাজী,সহ-সভাপতি ও সাংবাদিক শফিক স্বপন, সহ-সভাপতি ও সাংবাদিক এসএম আরাফাত হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মশিউর রহমান পারভেজ, সৈকত আহম্মেদ, সাংবাদিক এহসান আজগর,শাহাদাত হোসেন জুয়েল ।এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহাদাহ হোসেন মিঠু, মামুন বেপারী, সাংগঠনিক সম্পাদক নজরুল তায়ানী, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. ফারহানা ইসলাম কান্তা, মানবাধিকারকর্মী রাশেদুল ইসলাম খোকন তালুকদার, নূরুল হক সর্দার প্রমুখ। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
Leave a Reply