রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তানোরে আ’লীগের বর্ধিত সভায় মামুনের নেতৃত্বে হামলা, ভাংচুর

তানোরে আ’লীগের বর্ধিত সভায় মামুনের নেতৃত্বে হামলা, ভাংচুর

সোহানুল হক পারভেজ তানোর,(রাজশাহী) :


রাজশাহীর তানোরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় মঞ্চে উঠা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে একটি পক্ষ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে তার সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় তানোর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত অডিটোরিয়ামের অর্ধশতাধিক চেয়ার-টেবিল ভাংচুর করা হয়েছে।

এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। আহতরা স্থানীয় বিভিন্ন ফার্মেসীতে ও তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেয়। কিন্তু এরির্পোট লেখা পর্যন্ত কাউকে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তির খবর পাওয়া যায়নি। তবে, এ ঘটনার বেশ কয়েক ঘন্টা পরে মামুন ও তাঁর অনুসারী এক নেতাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরআগে মামুন সমর্থকরা পরিস্থিতি বেগতিক লক্ষ করে তানোর পৌরভবনে অবস্থান নেয়।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বর তানোর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গত (১ অক্টোবর) শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ামে বর্ধিত সভার আয়োজন করা হয়। এজন্য জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সমন্বয়ে কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর তালিকা করছে। (২ অক্টোবর) শনিবার তালিকা কেন্দ্রে পাঠানোর শেষ তারিখ।

উক্ত বর্ধিত সভায় তানোর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও অন্যতম সাংগঠনিক সম্পাদক রাকিবুল সরকার পাপুল মঞ্চে উঠা ও চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এসময় তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়নার সমর্থকরা তাদের থামানোর চেষ্টা করলেও মামুন গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এছাড়াও এক পর্যায়ে অডিটোরিয়ামের অর্ধশত চেয়ার ছুড়াছুড়ি করে ভাংচুর করা হয়। এসময় পালাতে গিয়ে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষের নেতাকর্মী ও সমর্থকদের ছত্রভঙ্গ করে দেন।

এঘটনার বেশ কিছুক্ষণ পরে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ঘটনাস্থলে এলে শান্তিপূর্ণভাবে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম একরামুল হক। প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) এমপি ওমর ফারুক চৌধুরী। তবে, প্রধান অতিথি আসার আগেই মামুনের নেতৃত্বে তার সমর্থকরা এ হামলা চালিয়েছে। পরে সাংসদ ফারুক চৌধুরী এলে জেলা ও স্থানীয় আওয়ামী লীগের সমন্বয় কমিটির কাছে উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যানপদে মনোনয়ন প্রত্যাশীরা তাদের জীবন বৃত্তান্ত জমা দেন।

দলীয় সূত্র জানায়, তানোর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা জেলা কমিটির নিকট তাদের জীবন বৃত্তান্ত জমা দেবার দিন ধার্য্য ছিল। সেই সুবাদে ৭টি ইউপিতে মোট ৩১ জন চেয়ারম্যানপদের জন্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা মনোনয়নের জন্য আবেদন করেন। এদের মধ্যে উপজেলার কলমা ইউপিতে চেয়ারম্যান ৬ জন, বাধাঁইড় ইউপিতে ৫ জন, পাঁচন্দর ইউপিতে ৫ জন, সরনজাই ইউপিতে ৪ জন, তালন্দ ইউপিতে ৬ জন, কামারগাঁ ইউপিতে ৪ জন ও চাঁন্দুড়িয়া ইউপিতে ১ জন জীবন বৃত্তান্ত জমা দেন।

এব্যাপারে তানোর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও রিসিভ হয়নি। পরে তানোর উপজেলা আ’লীগের সভাপতি গোলাম রাব্বানীর মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের তালিকা নেয়া হয়নি। এরপরও তালিকা নিয়ে বর্ধিত সভায় মামুন ও পাপুল যায়। এতে আসন গ্রহণ ও তালিকা নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। পরে হাতাহাতিতে মামুনসহ আরও অনেকে আহত হয়। পরে মামুন ও অন্যদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নেয়া হয় বলে জানান রাব্বানী।

এবিষয়ে তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, মামুন তাঁর লোকজন নিয়ে পরিছন্ন বর্ধিত সভায় অতর্কিত হামলা করে। এতে তাঁর অনুসারী বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।

এনিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে উভয়পক্ষের নেতাকর্মী ও সমর্থকদের পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। তবে, ঘটনাটি নিয়ে এখনো পর্যন্ত কোন পক্ষের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com