মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুবিতে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

কুবিতে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

কুবি প্রতিনিধি:


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল’র (আইকিউএসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের শিক্ষকদের নিয়ে তিন দিন ব্যাপী ‘এপ্লিকেশন অব সফটওয়্যার ইন বিজনেস রিসার্চ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) সকাল ১০ টায় ভার্চুয়াল ক্লাস রুমে প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক মো. জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, প্রশিক্ষণের কোন বিকল্প নেই আর গবেষণা হচ্ছে শিক্ষকের প্রাণ। বিশ্ববিদ্যালয়ে শুধু জ্ঞান বিতরন হয় না, জ্ঞান সাধনা ও জ্ঞান সৃষ্টির আদর্শ জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়। সেই পরিবেশ শিক্ষকদেরই করতে হয়। এই প্রশিক্ষণ কর্মশালায় স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে কর্মশালার বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আপনারা সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী।

‘এপ্লিকেশন অব সফটওয়্যার ইন বিজনেস স্টাডিজ’ শীর্ষক কর্মশালাটির রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এইচআরএম বিভাগের সহযোগী অধ্যাপক মো. আফতাব উদ্দিন, ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনুপম দাস গুপ্ত এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব এবং অনুষ্ঠানটি কো-অর্ডিনেট করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com