মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালকিনিতে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

কালকিনিতে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধি :

মাদারীপুরের কালকিনিতে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে উপজেলার লক্ষীপুর, বাঁশগাড়ী, পূর্ব এনায়েতনগর ও নবগ্রাম ইউনিয়নে নদী, বাওড়, খাল, বিল, তৎসংলগ্ন উন্মুক্ত জলাশয়ে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী মোবাইলকোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৬০ টি চায়না দুয়ারী জাল, ৫০০০ মিটার কারেন্ট জাল ও ১ টি মশারি জাল আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা। পরে আটককৃত জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সন্দীপন মজুমদার, সহকারী মৎস্য কর্মকর্তা প্রনব কুমার দত্ত, ক্ষেত্র সহকারী রকিবুজ্জামান,কালকিনি থানার এএসআই লব কুমার সাহা ও পুলিশের সদস্যবৃন্দ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার বলেন,অবৈধ চায়না দুয়ারী ধংসে আমাদের এরকম অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com