শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
গাইবান্ধায় ভাতিজীর সাথে যৌন নিপীড়নের অভিযোগে চাচা গ্রেফতার

গাইবান্ধায় ভাতিজীর সাথে যৌন নিপীড়নের অভিযোগে চাচা গ্রেফতার

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার পলাশবাড়ীতে ভাতিজীর সাথে যৌন নিপীড়নের অভিযোগে চাচাকে গ্রেফতার করেছে পুলিশ ।

৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো রাকিব হোসেন এর নেতৃত্বে এএসআই রবিউল ইসলাম এএসআই রায়হানসহ একটি ফোর্স থানার হরিনাবাড়ী গ্রামের ভাতিজীর সাথে যৌন নিপীড়নের অভিযোগে চাচা আঃ জলিল ব্যাপারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আঃ জলিল ব্যাপারী হরিনাবাড়ী গ্রামের
মৃত আজগর আলী ব্যাপারীর ছেলে ।

এর আগে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাত অনুমান ১.৩০ ঘটিকার সময় আসামী মোঃ আঃ জলিল ব্যাপারী (৫০) তার নিজ ভাতিজীর সাথে যৌন নিপীড়নের মত জঘন্য অপরাধ করলে আসামীর বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,আসামী আঃ জলিল ইতিপূর্বেও অনেক নারী ও শিশুর সাথে যৌন অপরাধ করায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা চলমান।
আঃ জলিল এলাকায় খারাপ লোক হিসেবে পরিচিত। নারী ও শিশু আইনের কোন ঘটনা আপোষযোগ্য নয়। তারপরও কিছু স্থানীয় লোকজন জোরপূর্বক মেয়ের পরিবারকে চাপ প্রয়োগ করে আপোষ মীমাংসার চেষ্টা করেন।
যা অন্যায় ও শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধ করা থেকে বিরত থাকতে পরামর্শ দেন তিনি ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com