রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২০ বিতরণ করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২০ বিতরণ করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

“বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২০” মেধার স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানীর অর্থ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগের ০৮টি জেলা ও আরআরএফ, রাজশাহীসহ মোট ৭৪ জন মেধাবী এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি-২০২০ বিতরণ করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন।
গতকাল বৃহস্পতিবার “বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২০” অনুষ্ঠানে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এবং অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স অ্যান্ড ক্রাইম), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ উপস্থিত ছিলেন। ওই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (এসপি), আরআরএফ, রাজশাহী এবং পুলিশ সুপার রাজশাহীসহ রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভাপতির বক্তব্যে রেঞ্জ ডিআইজি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন। তিনি পুলিশ পরিবারের সন্তানদের উদ্দেশ্যে বলেন “তোমরা মেধার বিকাশ ঘটিয়ে শুধু তোমাদের পিতা-মাতার মুখ উজ্জল করোনি, সেই সাথে তোমরা পুলিশ পরিবারের মর্যাদাও অক্ষুন্ন রেখেছো, তোমরাই পুলিশের অ্যাম্বাসেডর”। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় তোমরা হবে মূল কারিগর। তোমাদের ভিতর কেউ হবে চাকরিজীবি, সমাজসেবী, খেলোয়াড়, সাহ্যিতিক, রাজনীতিবীদ। যে যেভাবে পারো নিজের মেধাকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে নিজেকে প্রতিষ্ঠিত করবে। নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। তিনি অভিভাবকদের নিজ নিজ সন্তানদের প্রতি আরো যত্নশীল হতে বলেন। অনুষ্ঠান শেষে ডিআইজি মহোদয় সকল মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানীর অর্থ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com