বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হওয়া যুবকের পরিবারে অর্থ সহায়তা প্রদান করেন কুলাউড়া উপঃ চেয়ারম্যান।

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হওয়া যুবকের পরিবারে অর্থ সহায়তা প্রদান করেন কুলাউড়া উপঃ চেয়ারম্যান।

জাহিদুল ইসলাম ফেরদাউস।
কুলাউড়া উপজেলা প্রতিনিধি।

গত ২৪/০৯/২১ তারিখে কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউপি’র ৭ নং ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয় সাইফুর রহমান নামে এক যুবকের।

আজ ৩০ সেপ্টেম্বর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হওয়া যুবক সাইফুর রহমান এর বাড়িতে উপস্থিত হয়ে নগদ (১৫০০০) পনেরো হাজার আর্থিক সহায়তা প্রদান করেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান “এ.কে.এম শফি আহমদ সলমান”।

এসময় আরো উপস্তিত ছিলেন ভূকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, স্থানীয় ওয়ার্ড সদস্য আনফর আলী ও সুহেল তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নে সাইফুর রহমান (৩৫) নামে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তার বাড়ির সম্মুখে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, ভূকশিমইল ইউনিয়নের গৌড়করণ নিবাসী সাইফুর রহমান শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তার বাড়ির সম্মুখে পুকুরের পার্শ্বের একটি গাছের ডাল কাটানোর সময় ডালটি পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় ডালের নিচে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে যায়।

পরে সাইফুর পুকুর থেকে কাটা ডালটি সরাতে গিয়ে সে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মারা যায়।

খবর পেয়ে কুলাউড়া থানার এসআই অপু দাস গুপ্ত ঘটনাস্থলে যান। তিনি জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com