কুমিল্লা ব্যুরো:
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সম্পৃক্তকরণের মাধ্যমে অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে কুমিল্লায় দুদিনব্যাপী নিরাপদ অভিবাসন বিষয়ক আবাসিক প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে।
গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর কুমিল্লার আলেখারচর ব্র্যাক লার্নিং সেন্টার মিলনায়তনে অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণটি পরিচালনা করেন আইসিএমপিডি’র সিনিয়র প্রোজেক্ট ম্যানেজার গোল্ডা মীরা রোমা।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ, আইসিএমপিডি বাংলাদেশের কান্ট্রিকো-অরডিনেটর মোহাম্মাদ ইকরাম হোসেন, অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কো-অরডিনেটর মাহবুব আলম, অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সেলর এস,এম রিফাত শাহরিয়ার, তাহসীনুর রহমান তালুকদারসহ কাউন্সেলরগণ।
নিরাপদ অভিবাসন বিষয়ক বিভিন্ন তথ্য, প্রবাসী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর বিভিন্ন দপ্তর ও এদের সেবা কার্যক্রম সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ।
Leave a Reply