সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত


কুমিল্লা ব্যুরো:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা মহানগর শাখার অন্তর্গত ২৭ টি ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা ধর্মসাগরপারস্থ অস্থায়ী কার্যলায়ে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও কুমিল্লা বিভাগীয় টিম লিডার চৌধূরী ওয়াহিদুর রহমান চয়ন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা বিভাগ সহ-সভাপতি সাহাবউদ্দীন ফারুক।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাহীন, সরোয়ার আলম ভূইয়া রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন।
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দীকি রাকিব এর সঞ্চালনায় আমন্ত্রীত অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
সভায় নগরীর বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com