শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লার দাউদকান্দির স্কুল ছাত্র অটোরিকশা চালক আশরাফুলের তিন হত্যাকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

কুমিল্লার দাউদকান্দির স্কুল ছাত্র অটোরিকশা চালক আশরাফুলের তিন হত্যাকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব


কুমিল্লা ব্যুরো:


কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা চালক আশরাফুলকে স্কচটেপ পেঁচিয়ে হত্যাকারী ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নারায়ণগঞ্জ, ঢাকা ও কুমিল্লার বিভিন্ন জায়গায় গ্রেপ্তার চালিয়ে সাইদুল, কিশোর ও রিফাত নামে অভিযুক্ত ওই ৩ যুবককে গ্রেপ্তার করে র‌্যাব। প্রাথমিক ভাবে র‌্যাবের কাছে হত্যাকান্ডের দায় স্বীকার করেছে তারা।
সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গত ১৬ সেপ্টেম্বর কুমিল্লার দাউদকান্দি উপজেলার শাহপুর গ্রামের ৮ম শ্রেণীর ছাত্র আশ্রাফুল আমিনকে ভাড়ায় যাবার কথা বলে নিয়ে দৈয়াপাড়া এলাকায় নিয়ে যায় সাইদুল, কিশোর ও রিফাত। পরে দৈয়াপাড়া এলাকায় গাছের সাথে হাত-পা বাঁধা অবস্থায় মুখে স্কচটেপ পেঁচিয়ে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে তারা। কিন্তু কিছুদূর যাবার পর অটোরিকশাটি এল্ট খাদে পড়ে যাওয়ায় সেটি নেওয়া সম্ভব হয়নি হত্যাকারীদের। পরদিন সকালে দৈয়াপাড়ার ওই এলাকা থেকে আশ্রাফুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত আশরাফুলের বাবা মোঃ আল আমিন বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, করোনাকালীন সময়ে পরিবারকে সাহয্য করার জন্য অটোরকিশা চালানোর পেশা বেঁছে নেয় স্কুল ছাত্র আশরাফুল। আশরাফুলের হত্যাকারীরা এর আগেও একই পদ্ধতিতে আরো একটি অটোরিকশা ছিনতাই করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com