রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লা বার্ডে প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লা বার্ডে প্রশিক্ষণ কর্মশালা


কুমিল্লা ব্যুরো:


বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এর বাস্তবায়নাধীন কৃষি যান্ত্রিকীকরণ ও যৌথ খামার ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের চুক্তি নবায়ন, প্রকল্প কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও উঠান বৈঠক শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার কুমিল্লার লাকসামের নোয়াপাড়া-ছনগাঁও যৌথ কৃষি খামার এলাকায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মহব্বত আলী ।
বার্ডের পরিচালক (প্রকল্প) ড. মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কান্দিরপাড় ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক।
এসময় উপস্থিত ছিলেন বার্ডের প্রকল্প পরিচালক ড. শিশির কুমার মুন্সী, সহকারী পরিচালক (কৃষি ও পরিবেশ) বাবু হোসেন, লাকসাম উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা এটিএম কামরুল আহসান, আব্দুল হাই, আলী আহমেদসহ অন্যান্যরা।
উক্ত কর্মশালায় প্রকল্পের জমির মালিকগণসহ স্থানীয় জমির মালিকগণ অংশগ্রহণ করেন। চলমান বছরের কার্যক্রম বাস্তবায়নের জন্য ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর এবং বিগত বছরের কার্যক্রম বাস্তবায়ণের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com