বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লার চার উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক- বঙ্গবন্ধু ৭৫ সালেই স্যাটেলাইটের কথা চিন্তা করেছেন

কুমিল্লার চার উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক- বঙ্গবন্ধু ৭৫ সালেই স্যাটেলাইটের কথা চিন্তা করেছেন


কুমিল্লা ব্যুরো:


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু ৭৫ সালেই স্যাটেলাইটের কথা চিন্তা করেছেন। বঙ্গবন্ধুই প্রথম সমুদ্র সীমার আইন করেছেন। যে কারণে তাঁর উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সমান সমুদ্রসীমা আমরা অর্জন করতে পেরেছি।
মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মুরাদনগরে চৌদ্দগ্রাম, বুড়িচং, সদর দক্ষিণ ও মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের ভাষণে বলেছিলেন পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগ শাষিত আরেক ভাগ শোষিত। আমি শোষিত মানুষের পক্ষে।
কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান, শ্রম আপীল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম ফারুক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমীন, মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিশেক দাস।
পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীসহ অন্যান্যরা ফিতা কেটে চৌদ্দগ্রাম, বুড়িচং, সদর দক্ষিণ ও মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com