মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাটগ্রামের দহগ্রামে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় গরু ও মহিষ আটক।

পাটগ্রামের দহগ্রামে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় গরু ও মহিষ আটক।

ফরিদুল ইসলাম রানা
লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান কর্তৃক টাস্কফোর্সের মাধ্যমে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সহযোগিতায় ২৩টি ভারতীয় মহিষ ও ৩টি হরিয়ানা গরু আটক করা হয়েছে।

আজ ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোর সাড়ে ৫ টার দিকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মহিমপাড়া পশ্চিম বাড়ির ধান ক্ষেত থেকে এ সকল অবৈধ ভারতীয় মহিষ ও গরু আটক করা হয়।

উপজেলা প্রশাসনের অভিযানের পর পরেই একইদিন সকাল ৮টা ৪৫মিনিটে মহিম পাড়া জামালের ঘাটের পাশে ষোলটি (১৬) ভারতীয় মহিষ ও চারটি (৪) ভারতীয় হরিয়ানা গরু আটক করে পানবাড়ি ৫১ বিজিবি ব্যাটালিয়ন।

অভিযান পরিচালনা করেন, পানবাড়ি কোম্পানি কমান্ডার মো. জাহাবুল ইসলাম ও দহগ্রাম বিওপি কমান্ডার রতিশ। একই দিনে ৩৯টি ভারতীয় মহিষ ও সাতটি ভারতীয় হরিয়ানা গরু আটক হওয়ায় এটি একটি নজিরবিহীন ঘটনা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এলাকাবাসী জানায়, অবৈধ এই গরুর সিন্ডিকেট দহগ্রামে গড়ে তুলেছে কিছু স্থানীয় জনপ্রতিনিধি।
সাধারণ মানুষ এদের অত্যাচারে অতিষ্ঠ, এদের কারণে দহগ্রামের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে জানান অনেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন,একজন স্থানীয় প্রতিনিধি তিনি নিজেকে দহগ্রাম পুলিশের সোর্সম্যান পরিচিয় দিয়ে ভারতীয় গরু সহ সব কিছুর জন্য চোরাকারবারীদের কাছে টাকা উত্তোলন করে।

৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার জাহাবুল ইসলাম বলেন,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহিষ এবং গরু আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com