শেখ মোঃ আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে বসতবাড়ী পুড়ে ছাই হয়েছে ।
কিন্তু অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ।
ঘটনাটি ঘটেছে উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়ার মিজানুর রহমানের বসতবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি গরু জীবন্ত দগ্ধ হয়ে করুণ মৃত্যু হয়েছে ।
এসময় ঘরে থাকা নগদ ২৬ হাজার টাকা ধান চাল আসবাবপত্র ও মূল্যবান কাগজপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়েছে।
এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।
পরিবারটি এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।
হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু প্রাথমিক ভাবে নগদ ৫ হাজার টাকা ও ২ বস্তা চাল উক্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করেছেন।
Leave a Reply