মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ওবায়দুল কাদের মিথ্যাবাদী নেতা-কাদের মির্জা

ওবায়দুল কাদের মিথ্যাবাদী নেতা-কাদের মির্জা


নোয়াখালী প্রতিনিধি


বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন,আমি পৌরসভার মেয়র আমার সব কিছু করার ক্ষমতা আছে জনস্বার্থে। আজকে কি চলছে। কোম্পানীগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েম করছে? মেরুদন্ডহীন ওবায়দুল কাদেরের আজকে সিন্ধান্তহীনতার কারণে। সে আজকে শেষ করে দিচ্ছে কোম্পানীগঞ্জ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, এখন আর রাজনীতির প্রতি মোহ নেই। আজকে ওবায়দুল কাদেরের মত নেতাদের নেতৃত্বে রাজনীতি করার আর কোন সুযোগ আছে বলে আমি মনে করিনা। তার পরেও বঙ্গবন্ধুকে ভালোবাসি, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে আমি ভালোবাসি। আজকে শেখ হাসিনা দেশে বিদেশে সমাদৃত। এ অপশক্তির কারণে আজকে নেত্রীর সমস্ত অর্জন নষ্ট হচ্ছে।

তিনি বলেন, আজকে কত অপমান। পুলিশ আমার গায়ের ওপর হাত দিয়েছে, বিচার পায়নি। আমার ছেলেদেরকে নিয়ে মারধর করে আমার ছেলেদেরকে মুজাক্কিও হত্যা মামলায় দিচ্ছে। ওবায়দুল কাদের বলেছে আমি দেখছি,আজকে দুই মাস পেরেয়ি গেছে। এ মিথ্যাবাদী নেতা কোন কিছু করেনি।

এ সময় জেলা আওয়ামীলীগের নব ঘোষিত কমিটি নিয়ে মন্তব্য করে বলেন, এটা হচ্ছে কমিটি নয়, বানরের পিঠা ভাগ। নোয়াখালীতে আওয়ামীলীগের রাজনীতির গুণগত পরিবর্তন হয়নি এ কমিটির মাধ্যমে। এ কমিটি হচ্ছে অপরাজনীতির আরো একটা চমক। আমরা এ কমিটির পক্ষেও নেই বিরুদ্ধেও নেই।

তিনি আরও বলেন, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, শেখ হাসিনাকে ঘিরে রাজনীতি করি। আমি বক্তৃতা,আলোচনা, সেমিনারে আমি ঊনাদের পক্ষে কথা বলে আমার বাকী জীবনটা শেষ করব। দলে প্রতি আমার কোন ভক্তি নেই। ওবাদুল কাদের সাহেবদের মত নেতৃত্বে আমরা দল করার মত কোন পরিবেশ নেই। বার বার অপমান। আমার পরিবারের ইজ্জত নষ্ট করেছে, আমার ইজ্জত নষ্ট করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com