মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনার বন্ধের পর আজ খুলছে ঢাকা কলেজের ছাত্রাবাস

করোনার বন্ধের পর আজ খুলছে ঢাকা কলেজের ছাত্রাবাস


এম,এ,এস হুমায়ুন কবির,ঢাকা কলেজ প্রতিনিধিঃ


করোনার কারণে দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খুলছে ঢাকা কলেজের ছাত্রবাস।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার ও উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম মইনুল হোসেন।
প্রাথমিক অবস্থায় কঠোর স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করেই ছাত্রাবাস খুলে দেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। ইতোমধ্যে ছাত্রাবাসগুলোতে সম্পন্ন করা হয়েছে সব ধরনের প্রস্তুতি। ঢাকা কলেজের শেখ কামাল ছাত্রাবাস, উত্তর ছাত্রাবাস, আন্তর্জাতিক ছাত্রাবাস, পশ্চিম ছাত্রাবাস, আখতারুজ্জামান ইলিয়াস ছাত্রাবাস, দক্ষিণ ছাত্রাবাস ও শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসে উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণির যেসব আবাসিক শিক্ষার্থী রয়েছে তারা বিকেল থেকেই স্বাস্থ্যবিধি মেনে ছাত্রাবাসে অবস্থান করতে পারবে।
ঢাকা কলেজের উপাধ্যক্ষ ও ছাত্রাবাস কমিটির আহ্বায়ক অধ্যাপক এ.টি.এম মইনুল হোসেন বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) নির্দেশনার পাওয়ার পর ঢাকা কলেজ ছাত্রাবাস কমিটি এবং শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য হল খোলার ব্যবস্থা করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের একাদশ এবং দ্বাদশ শ্রেণির আবাসিক শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে। এজন্য বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়।
তবে করোনা পরিস্থিতি খারাপ হলে অথবা করোনার প্রাদুর্ভাব বেড়ে গেলে ফের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ছাত্রবাস বন্ধের সিদ্ধান্ত হলে ছাত্ররা হল ছেড়ে দিতে বাধ্য থাকবে বলেও জানান তিনি।
এছাড়াও করোনা নেগেটিভ সনদ দেখানোর পরই শিক্ষার্থীরা ছাত্রাবাসে হয়ে উঠতে পারবে বলে জানান ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ওবায়দুল করিম রিয়াজ। তিনি বলেন, শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে আমরা ইতোমধ্যেই কক্ষে সিট বরাদ্দ দিয়েছি। শিক্ষার্থীরাও আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ ফলের সার্টিফিকেট স্ব স্ব হল তত্ত্বাবধায়কের কাছে দিয়েছে। যেসব শিক্ষার্থী জমা দিয়েছে তারা আজ বিকেল থেকেই স্বাস্থ্যবিধি মেনে ছাত্রবাসে অবস্থান করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com