ইসমাইল ইমন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।
অফিসার ইনচার্জ, চন্দনাইশ থানা, চট্টগ্রামের নেতৃত্বে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই(নি:)/বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ২৯/০৯/২০২১ইং তারিখ ১৭.১৫ ঘটিকার সময় দোহাজারী পৌরসভাস্থ সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম কক্সবাজার মাহাসড়কের উপর অভিযান চালিয়ে ১০,০০০(দশ হাজার)পিচ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বহন কাজে ব্যবহৃত ০১টি ড্রাম্পার টাটা ট্রাক, যাহার রেজিঃ নং-খুলনা মেট্টো-ট-১১-২১২৩ সহ আসামী ১। মোঃ রবিউল ইসলাম(৪২) কে গ্রেফতার করেন। এ সংক্রান্তে চন্দনাইশ থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।
এছাড়া ২৯/০৯/২১ইং তারিখ রাতে পৃথক অভিযান চালিলে ০৩টি সিআর পরোয়ানাভূক্ত আসামী ২। মিহির বৈরাগী(৪১), পিতা-মৃত বিজয় বৈরাগী, সাং-মাইগাতা, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।
Leave a Reply