সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কণ্ঠশিল্পী এবং ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমের মা উজালা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সাংবাদিক সমিতি হরিরামপুর উপজেলা শাখার ও হরিরামপুর উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
সাংসদ মমতাজ বেগমের মায়ের মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক সমিতি, হরিরামপুর উপজেলা শাখার সভাপতি জ. ই. আকাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করা হয়।
এ ছাড়াও হরিরামপুর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহি ও সদস্য সচিব আবিদ হাসান আবেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতেও শোক প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন মমতাজ বেগমের মা উজালা বেগম। চলতি বছরের এপ্রিলে মায়ের উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতেও নিয়ে গিয়েছিলেন ফোকসম্রাজ্ঞী। অবশেষে আজ তিনি না ফেরার দেশে চলে গেলেন। সাংসাদ মমতাজের মায়ের মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক সমিতি হরিরামপুর উপজেলা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছে।
প্রশঙ্গত, আজ বৃহস্পতিবার মানিকগঞ্জের সিংগাইরে উজালা বেগমের দাফন সম্পন্ন হবে। সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন মমতাজ বেগম এমপি।
Leave a Reply