শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বগুড়ায় নকল স্বর্ণের বার তৈরি চক্রের মূল হোতাসহ ২ প্রতারককে আটক করেছে র‍্যাব-১২

বগুড়ায় নকল স্বর্ণের বার তৈরি চক্রের মূল হোতাসহ ২ প্রতারককে আটক করেছে র‍্যাব-১২

সজীব হাসান, বগুড়া :

বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন একটি প্রতারক চক্র নকল স্বর্ণের বার দ্বারা বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকার নিরীহ মানুষদের প্রতারিত করে আসছে। প্রতারক চক্রটি রিক্সাচালক সেজে নিরীহ যাত্রীদের সাথে প্রতারণা করে। তারা যাত্রীদেরকে নকল স্বর্ণের বার/কানের দুল একটি চিরকুটে পেচানো অবস্থায় দিয়ে বলে যে, তারা এটা কুড়িয়ে পেয়েছে। পরবর্তীতে প্রতারক চক্রটি কলাকৌশলে যাত্রীদেরকে এটা আসল স্বর্ণ বলে বিশ্বাস করায় এবং অল্প টাকার বিনিময়ে তা কিনে নিতে বলে। এ ভাবে বগুড়াসহ দেশের অনেক মানুষের পকেট কেটেছে এই প্রতারক চক্র। এই ঘটনাটি র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের গোয়েন্দা দলের নজরে আসে এবং নকল স্বর্ণের বার তৈরী প্রতারক চক্রকে আটক করার জন্য গোয়েন্দা তৎপরতা চালায়। এক পর্যায়ে র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ রাত ৯ ঘটিকায় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানীস্থ মেসার্স হক এন্ড কোং পেট্রোল পাম্প এর সামনে পাকা রাস্তার উপর হতে প্রতারক চক্রের দুই সদস্য ১। মোঃ জয়নাল মন্ডল (৪০), পিতা-মৃত হোসেন আলী মন্ডল, সাং ঃ গন্ডগ্রাম উত্তরপাড়া, ২। মোঃ শুভ সরকার (২০), পিতা-মোঃ ইসলাম সরকার, মাতা-মোছাঃ শাহানাজ বেগম, সাং- গন্ডগ্রাম উত্তরপাড়া, উভয় থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াদ্বয়কে সর্বমোট ০৫ টি নকল স্বর্ণের বার, ০২ টি নকল স্বর্ণের কানবালা, ০১ টি বাইশ ক্যারেট সীল, ০১ টি ক্যামিকাল বার, ০১ টি বার কাটার হ্যাকসো, ০৬ টি শ্রী জুয়েলার্স এর প্যাড, ০১ টি মোবাইল এবং ০১ টি সীমসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীদ্বয় দীর্ঘদিন যাবত নকল স্বর্ণের বার তৈরী করে এবং প্রতারণার মাধ্যমে এই বার জনসাধারণকে অপপ্রচার করে বিক্রয় করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ হয়েছে। এ বিষয়ে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোঃ সোহারাব হোসেন জানান র‌্যাবের এ ধরনের আসামী গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com