রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার ১৩ ইউপিতে ভোটগ্রহন ১১ নভেম্বর

মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার ১৩ ইউপিতে ভোটগ্রহন ১১ নভেম্বর

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধি :


মাদারীপুরের কালকিনি উপজেলায় দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।সারাদেশে দ্বিতীয় দফায় ৮৪৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর মধ্যে মাদারীপুরের কালকিনি উপজেলার ১৩ ইউনিয়নে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ নভেম্বর।
বৃহস্পতিবার সকালে কালকিনি উপজেলা অফিসের নির্বাচন কর্মকর্তা দীপক জানান, এ সম্পর্কে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তর থেকে তাকে মোবাইল ও অনলাইন মাধ্যমে জানানো হয়েছে। তবে এখনও চিঠি হাতে পাইনি,অফিস সময়ের মধ্যেই চিঠিও পাওয়া যাবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর বলেও জানান তিনি।এ ছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর ও বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১-২৩ অক্টোবর। আর আপিল নিষ্পত্তি ২৪-২৫ অক্টোবর। তবে প্রার্থিতা প্রত্যাহার ২৬-২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।
কালকিনি ও ডাসার উপজেলার ডাসার, নবগ্রাম, বালীগ্রাম, গোপালপুর, কাজীবাকাই, কয়ারিয়া, সাহেবরামপুর, রমজানপুর, শিকারমঙ্গল, সিডিখান, বাশগাড়ী, লক্ষ্মীপুর ও আলীনগর ইউপিতে ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com